৮ মার্চ, ২০২৬
ডিয়ার বান্টি,
❝শুভ শুভ শুভ দিন, আজকে বান্টির জন্মদিন। হ্যাপি বার্থডে। প্রার্থনা করি সবসময় সুন্দর ও সুস্থ থাক। সবসময় সুখী থাক এইটা বলবো না। কারণ দুঃখ না পেলে সুখ কেমন তা বুঝবি কী করে? তবে কষ্টে থাকলেও কিছু মুহুর্ত বাদেই যেন তোর জন্য প্রতি মুহূর্তে খুশির কারণ হাজির হয়। ঐ এক মুহুর্তের অসুখের জন্য হাজারটা সুখের মুহুর্ত তোকে ঘিরে মেলা বসাক। যা তোর পছন্দ এবং তোর জন্য ভালো তা যেন আজীবন তোর নিজের হয়। আর হ্যাঁ, আমি হারিয়ে গেলে প্রায় ভুলেই যাইস। তবে মাঝেমধ্যে আমাকে ঈট্টু মিস করিস। ঈট্টুখানি মনে পড়লেই হবে, খুব বেশি লাগবে না। তা নাহলে আবার অজান্তেই আমার মন ভারী হবে!❞তোর এবারের জন্মদিনে বিকাশের রেফারেন্স কার্ডে এরকম চিঠি লিংক দিতে পারব কিনা সেইটা পরীক্ষা করতে এই চিঠিটা লিখলাম। তোর জন্মদিন ৭তারিখ আমার মনে আছে। সেদিন হয়তো একটা কবিতা লিখে উইশ করব। ইচ্ছা আছে লিখার। তবে তার আগে আগে প্রিয়তমা যদি কষ্ট দিয়ে আমার মন ভারী না করে তবেই লিখব! আশা করছি কারো জন্মদিনের উইশ করতে এখানে আসলে এই চিঠিটা তোর চোখে পড়বে। খুব খুশি হবি এটা পড়ে। কিন্তু আমি কিছুটা মন খারাপই করব কেননা তুই তো আমার বার্থডে কবে সেইটা মনে রাখিস নাই!!!! যাই হোক আজকের মতন এখানেই সমাপ্ত।
তোর কিছুটা অসুখ আর অনেেেেেেেেকটাাাাাাা সুখ কামনায়,
ইতি, তোর আজাইরা বন্ধু। (যে খালি মুখেই ফটরফটর করে)