কোনো তারিখ নেই
প্রিয়,
তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলতে চেয়েছি, কিন্তু কখনো ঠিকভাবে বলা হয়ে ওঠেনি। আজ মনে হলো না বললে হয়তো এই কথাগুলো আর কোনোদিনই বলা হবে না।আমাদের পরিচয়টা খুব বেশি দিনের না হলেও, তুমি আমার জীবনের এমন কিছু জায়গা নিয়ে ফেলছো খুব কম মানুষকেই নিতে পেরেছি। আমার অতীত, আমার কষ্ট, আমার পরিবার সবকিছু তুমি জানতা। সেই জায়গা থেকেই হয়তো তোমার প্রতি একটা আলাদা টান তৈরি হয়েছিল।আমি জানি, আমাদের সম্পর্কটার কোনো নাম ছিল না। না বন্ধু ছিলাম না প্রেমিক প্রেমিকা, যেটা আমরা কেউই ঠিক করে বুঝে উঠতে পারিনি, বা হয়তো বুঝেও বলিনি। কিন্তু যা ছিল সেটা সত্যি ছিল।কিন্তু তারপর তুমি তোমার পছন্দের মানুষটাকেই বিয়ে করে নিলে। আমি তোমাকে কখনো দোষ দিইনি, আজও দিই না। তোমার নিজের জীবন, নিজের সিদ্ধান্ত এটা তোমারই অধিকার। কিন্তু একটা কথা আমি কখনো তোমাকে বলিনি তোমার বিয়ের খবরটা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল।তুমি যখন তোমার স্বামীর কথা বলতে, আমি বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু ভেতরে ভেতরে খুব খারাপ লাগত। আমি কখনো সেটা তোমাকে বুঝতে দিইনি, কারণ আমি চাইনি তুমি অস্বস্তিতে পড়ো। সত্যি বলতে, আমার জীবনে আমার ex-এর পর তুমি একমাত্র মানুষ, যার জন্য আমি কেঁদেছি।তোমার বিয়ের পর আমি ইচ্ছা করেই দূরে সরে গেছি। কারণ কাছে থাকলে হয়তো নিজেকে সামলাতে পারতাম না। আর এখন যখন তুমি আমাকে তোমার বিয়েতে যেতে বলছো, আমি সত্যি বলতে পারছি না আমি পারবো কিনা। বাহানা দিয়েছি, কিন্তু আসল কারণটা এই আমি এখনো পুরোপুরি শক্ত হতে পারিনি।আর একটা কথা… তুমি যখন বলেছিলে তোমার স্বামীর সাথে থাকতে পারবে না, তখন আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করেছিল। খারাপ লাগার সাথে সাথে একটু ভালোও লেগেছিল এই ভেবে যে হয়তো তোমাকে আবার ফিরে পাবো। এই অনুভূতিটা হয়তো ঠিক না, কিন্তু এটা সত্যি।তবুও একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই তুমি যদি কখনো নিজের সিদ্ধান্তে ফিরে আসতে চাও, আমি তোমাকে কোনো প্রশ্ন ছাড়াই আগের মতোই আপন করে নিতে পারবো। কারণ আমার কাছে তোমার জায়গাটা এখনো বদলায়নি।হয়তো আমাদের মাঝে কখনো কিছু ছিল না, হয়তো ছিল কিন্তু এই না বলা কথাগুলোই আজ বললাম।