২৬ মে, ২০২৬
মামু
প্রিয় মামু,আশা করি তুমি এখনো অবিবাহিত জীবন উপভোগ করে যাচ্ছো,আমি তো এখনো শোকে পাথর...মানুষের জীবনে কত আশা থাকে…কেউ ডাক্তার হয়,কেউ ইঞ্জিনিয়ার হয়,আর আমি ছোটবেলা থেকে শুধু একটা স্বপ্ন দেখতাম—“মামুর বিয়েতে কাচ্চি খাবো।”কিন্তু হায়…বছর যায়, যুগ যায়, সরকার বদলায়, ঋতু বদলায়…কিন্তু তোমার বিয়ের কোনো খবর আসে না।মামু,তুমি কি একবারও ভেবেছো তোমার এই দেরির কারণে একটা নিষ্পাপ ভাগ্নের কত ক্ষতি হচ্ছে?আমি এখনো “মামী” বলে কাউকে ডাকতে পারলাম না।এখনো বিয়ের স্টেজে দাঁড়িয়ে ভাব নিতে পারলাম না।এমনকি ৩ প্লেট কাচ্চি খেয়ে আত্মীয়দের বিচার করার সুযোগটাও পেলাম না।বন্ধুরা সবাই বলে,“তোর মামুর বিয়ে কবে?”আমি মাথা নিচু করে বলি,“মামু এখনো গবেষণায় ব্যস্ত…”মাঝে মাঝে গভীর রাতে ভাবি…ভবিষ্যতে আমার সন্তানেরাও কি একদিন বলবে,“আব্বু, তোমার মামুর বিয়ে কি আদৌ হয়েছিল?”তাই বিনীত অনুরোধ,জাতির ভবিষ্যৎ, ভাগ্নের ক্ষুধা এবং পারিবারিক সম্মানের কথা চিন্তা করে দ্রুত বিয়ের ব্যবস্থা করো।নাহলে বাধ্য হয়ে আমি নিজেই পাত্রী খোঁজা কমিটি গঠন করবো।
ইতি, বহু বছর ধরে বিয়ের দাওয়াতের অপেক্ষায় থাকা
তোমার হতাশ ভাগ্নে