এপ্রিল ২০২৬
প্রিয় ঘন্টি,
কিচ্ছু ভালো লাগছে না রে! আজকেরটাতেও ডাব্বা মেরে আসলাম। আরেহ দূর তুই তো জানিসই না কী। কীসের ডাব্বা কী মারলাম। জানবি বা কী করে বুধবারে মেসেজ দিয়েছিলাম আর আজ শুক্রবার শেষ, রাত গড়িয়ে শনিবার। আর এখনো তুই মেসেজ রিপ্লাই তো দূর সিন টুকুনি করিস নাই!মানুষের ব্যস্ততা থাকে জানি। তাই বলে এত্তো ব্যস্ততা?জানিস আজকে কেন এতো মন খারাপ? সাধারণত কী হয় বলতো? রেজাল্ট খারাপ হলে গার্লফ্রেন্ড প্যারা দেয় আর ছেলে বেস্ট ফ্রেন্ডটা বেশ রসিয়ে রসিয়ে মোটিভেশান দেয়(যদিও আমার মোটিভেশানের দরকার পড়ে না। আমি খুব বুঝদার মানুষ।)। যাতে ব্যর্থতার পরেও একটু হাসি ফুটে মুখে। আর সেই জায়গায় তুই ৩দিনের আগের মেসেজই সিন করতেছিস না।হয়তো সেই জন্যেই ঈশ্বর আমাকে এমন ১টা প্রিয়তমা দিয়েছেন। যে আমাকে পরীক্ষার আগের দিন থেকে বলতেছিল— ❝পরীক্ষা দিবি ভালো করে, টেনশন করবি না একদম। ভালো নাহলে মন খারাপও করবি না। আর ভালো হলে তো হলোই।❞ এরপর পরীক্ষা শেষে যখন বুঝতে পারলো এবারও ভালো হয়নি! তখন আবারও বলতেছিল— ❝কিরে তোরে না মন খারাপ করতে বারণ করছি? ❞এখন তোর মনে হতে পারে তোরে এসব কেন শোনাচ্ছি? এমনি মন চাইলো তাই বলে লিখলাম। তোর সাথে কথা বলতে মন চায় খুব। কিন্তু যখনই দেখি আপনার পাহাড়সম ব্যস্ততা। আর আমি যারা ব্যস্ত তাদের বিরক্ত করি না। যাই হোক, ভালো থাকিস সবসময় অনেকটা সুখ ঘিরে ধরুক তোরে।
কাভি আলবিদা না কেহনা লেকিন আলবিদা বন্ধু,
ইতি, আজাইরা।