২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
প্রিয়, 🤏আপু
তুমি আমার বোন না হলেও, তোমাকে সেভাবেই ভাবি — এটা তুমি নিজেও জানো। এই বন্ধনটা কোনো রক্তের সম্পর্কে তৈরি হয়নি, হয়েছে ভরসায়, আড্ডায়, আর একটু-আধটু দুষ্টুমিতে।মনে আছে, একসময় তুমি আমার জীবনে একটা "বিশেষ অধ্যায়" যোগ করিয়ে দিতে চেয়েছিলে? 😄 শেষপর্যন্ত সেটা টেকেনি ঠিকই, কিন্তু তোমার সেই চেষ্টা আর আন্তরিকতাটা আমি ভুলিনি। তুমি সবসময় চেয়েছ আমি ভালো থাকি — সেটাই আসল কথা।আজকের এই দিনে তোমার জন্য চাই — জীবন যেন তোমার মতোই প্রাণবন্ত হোক, হাসি যেন কখনো না থামে, আর ভালোবাসা যেন চারদিক থেকে ঘিরে রাখে তোমাকে।
জন্মদিন অনেক ভালো কাটুক তোমার। 🎉
সিফাত