২৬ মে, ২০২৬
ওহে উদাসিনি,
এই অসহনীয় গরমের মাঝে এতো কষ্টের কাজ বিরামহীন করে যাচ্ছি শুধু একটাই আশায়।
কোনো একদিন সকল কাজের চিন্তা থেকে মুক্ত হয়ে তুমি আর আমি একটা সুন্দর জীবন গুছানোর।
আল্লাহ আমাদের এই আশা পূরণের আগে হয়তো অনেক পরীক্ষা নিবে।
তবে আমার হৃদয় চায় তুমি সেই পরীক্ষা গুলো সহজেই পার করে ফেল শয়তানের কোনো প্ররোচনা ছড়ায়।
আর আমার এই বিরামহীন কাজের প্রতিদান হিসেবে আমাকে দাও একটা সুন্দর জীবন।
যেই জীবনে তুমি আমাকে শুধুই ভালবাসবে।
না থাকবে রাগ,না থাকবে অভিমান।
না থাকবে অভিযোগ,না থাকবে অকৃতজ্ঞতা।
শুধুই থাকবে ভালোবাসা।
আর আমি সেই জীবন পাওয়ার আশায় আজও এই অসহনীয় কাজ মনের বিরুদ্ধে করে যাচ্ছি।
দোয়া করে তুমি আমার এই আশা পূরণ করে দিও প্রিয়তমা..!
নিজের খেয়াল রেখো,আর রুকাইয়া করো সময়মতো।
হুমায়ন