৮ মার্চ, ২০২৬
সম্বোধন: মাননীয় উত্তরবিহীন মহারাজ,
চিঠির মূল বক্তব্য:জনাব,অনেক গভীর গবেষণা ও দীর্ঘ প্রতীক্ষার পরও এখনো বুঝতে পারলাম না, আপনি আমার মেসেজের reply দেন না কেন।মেসেজ কি আপনার চোখে পড়ে না, নাকি পড়ে কিন্তু আপনার মন বলে, “থাক, পরে দেই,” আর সেই “পরে” আর জীবনে আসে না?আমি বিষয়টা ব্যক্তিগতভাবে নিয়ে ফেলিনি… তবে হ্যাঁ, একটু নিয়েছি।তাই দয়া করে জানানো হোক, আমার message-এর উত্তর না দেওয়ার পেছনে আসল রহস্য কী।আপনি কি অতিরিক্ত busy, নাকি আমাকে ignore করার বিশ্বরেকর্ড গড়ার পথে আছেন?
ইতি,
আপনার inbox-এর অবহেলিত বাসিন্দা