২৬ মার্চ, ২০২৬
প্রিয় খালামনি ✨
আসসালামু আলাইকুম,প্রিয় খালামনি।আমাদের এই ক্ষুদ্র জীবন। তার মধ্যে থেকে তোমার জীবনের হায়াত থেকে আরো একটি বছর বিদায় নিলো। আল্লাহ তোমার অবশিষ্ট হায়াতে বারাকাহ দান করুন। তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। হায়াত না থাকলে, ঈমানের সহিত মৃত্যু নসিব করুন। নিঃশ্বাস এর কোনো বিশ্বাস নেই। কোন মূহুর্তে আমাদের শেষ নিঃশ্বাস চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই। আগামী রমজান পাবো কিনা তাও জানা নেই আমাদের। জানিনা, এই রমজানে আমরা আমাদের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পেরেছি কিনা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের সবারই তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিৎ, অথচ আমরা এতোই দূর্বল, গাফেল সে প্রস্তুতি নেই আমাদের। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আমিন, ছুম্মা আমিন। আল্লাহ তোমাকে এখন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিচ্ছেন, হয়তো এর মাধ্যমেই আল্লাহ তোমাকে কবুল করতে চাচ্ছেন। কষ্ট হবে, সবর, দো’আ ও চেষ্টা করা ছাড়া আমাদের তো আর কোনো কিছু করার নেই। এটাই করতে হবে। আল্লাহ তোমাকে একজন উত্তম দ্বীনদার জীবনসঙ্গী মিলিয়ে দিন, তোমাকেও দ্বীনদার মুসলিমাহ হিসেবে কবুল করুন। আরো অনেক কিছু লেখার ছিলো, যখন মনে এসেছে তখন লিখতে না পারার কারণে, এখন লিখতে গিয়ে আর খেয়াল আসছেনা। অলরেডি, অনেক লম্বা ও হয়ে গেছে লেখা। আপাতত এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।
তোমার সুস্থতা কামনায়, আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক। আমিন, ছুম্মা আমিন।
ইতি, তোমার মামা।