🕯️
💌
— চিঠিটা খুলতে ক্লিক করো —
২৪ মার্চ, ২০২৬
প্রিয় আফরোজা মিমি,
তোমাকে কখনো দেখি নি, ছুঁয়েও দেখি নি, এমনকি সত্যিকার অর্থেও চিনিও না। তবুও অদ্ভুত এক টান থেকে যায়—তোমার নামের ভেতরে, তোমার অল্প কিছু দুষ্টামির আভাসে। যেনো না-দেখা কোনো বিকেলের হাওয়া, যার অস্তিত্ব বোঝা যায়, কিন্তু ধরা যায় না।তুমি হয়তো জানো না, কত সহজেই কেউ কারো মনের ভেতর জায়গা করে নিতে পারে—শুধু কয়েকটি শব্দে, কিছু অকারণ হাসিতে। তোমার সেই অচেনা উপস্থিতি, অদেখা থেকেও যেনো খুব পরিচিত লাগে।এটা কি প্রেম—নাকি কেবল এক মায়া, জানি না। শুধু এটুকুই জানি, তোমার অকারন উপস্থিতি আমাকে এক ধরনের মায়াজালে আঁটকে রাখে। আর সেই মায়াজালেই আমি এখনও বন্দী।
অকৃত্রিম ভালোবাসায়,
ইতি, RSF ROBIUL (এডিটর বাঈ)