১২ বৈশাখ, ১৪৩৩
মিনুর মা
জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলে সাধারণত "শুভ জন্মদিন" বলেই শেষ করা যায়। কিন্তু আপনাকে সেটা বললে মনে হয় কম হয়ে যায়, তাই একটু বেশি বলছি।আপনার সাথে পরিচয়টা হুট করেই হয়েছিল ফেসবুকে। সেখান থেকে কথা বাড়তে বাড়তে বিড়াল আর চায়ের হিসাব পর্যন্ত এসে ঠেকেছে। মিনুর কথা যখন বলেন, আপনার কথায় একটা আলাদা রকম উৎসাহ থাকে সেটা খেয়াল করেছি।আর সেই ৭ কাপ চায়ের কথা ভুলিনি কিন্তু। সুদে-আসলে শোধ করতে হবে।একটা কথার উত্তর আপনাকে দেওয়া হয়নি সেদিন। আপনি বারবার জিজ্ঞেস করেছিলেন কেন আপনাকে প্রপোজ করতাম। সেদিন উত্তর দিইনি, কারণ উত্তরটা একটু জটিল ছিল।আসলে কারণটা বলি: চোখ ধাঁধানো কিছু না, কিন্তু যে মানুষ বিড়াল নিয়ে কথা বলতে গেলে একটু বেশিই প্রাণবন্ত হয়ে ওঠেন, এক কাপ চায়েই যার বিকেল পূর্ণ হয়ে যায় এই সাদামাটা গোছানো মানুষগুলো আমার কাছে সবসময় আলাদা। আপনাকে দেখে মনে হয়েছিল, এই মানুষটার কাছে থাকলে কোনো কিছু বুঝিয়ে বলতে হয় না। সেজন্যই মাথায় এসেছিল।তবে বিয়ে আমি করব না এটা আমার পুরনো সিদ্ধান্ত, আপনার কোনো দোষ নেই এতে। তাই প্রপোজটা কল্পনাতেই থাকুক। বাস্তবে আপনার জন্য আমার শুভকামনা অনেক বেশি।১২ বৈশাখ ভালো কাটুক। মিনুকে আদর দিয়েন আমার পক্ষ থেকে।
আর চায়ের হিসাব মনে আছে।
আপনার সেই সিনিয়র, যে বিয়ে করবে না কিন্তু ৭ কাপ চা ঠিকই খাবে 🐱