27 মার্চ, ২০২৬
প্রিয় জোৎনা রাতের চাঁদ,
জানো তোমায় দেখে আমার বড্ড নিজের উপর অভিমান অনুরাগ হয়। না পারলাম তোমাকে কাছে পেতে, না পারলাম তোমার থেকে দূরে সরে যেতে। তোমাকে হয়নি বলা মনের কিছু কথা। বুঝে নিও।জানো এখন আর শরীর খারাপ হলে কেউ বলে না ঔষধ খেয়ে নিও, কেউ বলেনা দিনের শেষে কোথায় ছিলে। আচ্ছা একটা কথা মনের মধ্যে বাসা বানাচ্ছে। তুমি কি খুব বেশি দূরে। আমি ত চাঁদ সূর্য আকাশ তারা দেখতে পাই। তোমায় কেন দেখতে পাই না। তুমি কি তার থেকেও বেশি দূরে
ভালো থেকো।
ইতি, তোমার কাছের কেউ