১০ মার্চ, ২০২৬

প্রিয়তমা,

হৃদয়জুড়ে তুমি

কলেজ আর কোচিংয়ের সেই রঙিন দিনগুলি,

আজও মনে পড়ে গেলে সব ব্যথা যাই ভুলি।

হঠাৎ করেই স্মৃতিরা সব ভিড় করে এই মনে,

তোমায় পাওয়ার গল্প লিখি একলা আনমনে।

তুমি হীন এই জীবন হতো বড়ই সাদামাটা,

রঙ থাকতো না কোনো পথে, থাকতো শুধু কাঁটা।

তুমি এসে জীবনটাকে করলে আলোয় ভরা,

আমার কাছে তুমিই তো শ্রেষ্ঠ এই বসুন্ধরা।

ক্লান্ত দিনের শেষে যখন তোমার কথা শুনি,

মুহূর্তেই সব ক্লান্তি ঘোচে, নতুন স্বপ্ন বুনি।

হয়তো অনেক সময় দিতে পারি না আমি তোমায়,

তবুও তুমি আগলে রাখো আমায় ভীষণ মায়ায়।

এক পাল্লায় পৃথিবীর সুখ, অন্য পাল্লায় তুমি,

তোমাকেই তো বেছে নেব আমি চিরকালই।

তুমি আছো বলেই আজ স্বপ্ন দেখতে জানি,

তুমি আমার সাহস, আমার হৃদয়ের রাণী।

সারাজীবন এভাবেই থেকো আমার পাশে,

যেমন সূর্য জড়িয়ে থাকে ভোরের মিষ্টি ঘাসে।

ছোট্ট ওই কিউট হাতটি দিয়ে হাতটা রেখো ধরে,

আমরা যেন থাকি এভাবেই একে অপরের হয়ে।

তোমারই,
বান্টি 🥲